নীচে নামতে নামতে অতলে বুক পেতে শুই , হৃদপিণ্ড দূরে পড়ে আছে একদিকে। অস্থি-মাংসপিন্ড-রক্ত মিশে মাটির রং তামাটে। আমার পাশ দিয়ে হেঁটে যায় পুরুষের দল। তাদের মধ্যে কেউ পা দিয়ে পিষে দিয়েছে এক ধারে পড়ে থাকা আমার হৃদপিণ্ড। কখনও মাথার মধ্যে পা রেখেছে কেউ। হাসি মুখে তাকিয়ে দেখেছি সব। মা, দিদিমা, শতাব্দী প্রাচীন মায়েদের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। দীর্ঘ দিনের অর্জিত বোধ, শিক্ষা, অর্থ, আত্মাভিমান পা দিয়ে সরিয়ে আমার মুখে হাসি লেগে থাকে। আমার পাশে পরে থাকা সব মৃতদেহ হাসছে। কখনও পুরুষের দল, কখনও একজন পুরুষ পদাঘাত করেছে বহুবার বহুবার। অথচ ক্ষতবিক্ষত মৃতদেহ হেসেছে মৃদুস্বরে। হাসতে হাসতে শেষবার ভিক্ষা চেয়েছি ঈশ্বরের কাছে, কান্না দাও হা ঈশ্বর কান্না দাও, সব স্থৈর্য, সব সহন, অবশিষ্ট অসীম প্রেম উৎসর্গ করে দিয়ে জানিয়ে এসেছি কাঁদতে দাও আমাদের। পরম বোধে প্রেমহীন করো আমাদের।
Featured
- Get link
- X
- Other Apps
Labels
প্রতীতি
শূন্যতা জুড়ে থেকে যাওয়া রঙ
মুছে গেলে আগ্রাসী পারাবার।
উচ্ছেদহীন, তবু স্থির ছিল যতটুকু,
কালিন্দীর ঢেউ হয়ে ডানায় আঘাত করে;
আয়্নিক কি আয়্নি আয়্নিক শাবিন [1]
খামসিন দেখেনি দু'চোখ,
বাঁধ ভাঙতে দেখল বলে শুধু,
নীরব পদাঙ্কে, উত্তরীয় সমর্পণে
অশরণ মনে পড়ে।
পতত্রীর ভগ্ন ডানায়, মৃত প্রতিপদে;
ঋদ্ধ দহন, অনুবর্তনে
ক্ষমাহীন হল আজ,
কাকে যেন ছেড়ে এগিয়ে যাবে বলে।
মেহ্রিনীয় তর্জমায়, নিরাগ অনুস্বরে,
আখলাকি পাখির মৃত সন্তাপ
শেষ পরিযানে তাই বলেছিল যেন,
"The bird may die, you remember the flight.
... you remember the flight." [2]
1. عينيك كي عيني عينيك شابين - তোমার দুচোখ যেন আমার, ওই সুন্দর দুই চোখ
2. "The Bird May Die" by Forugh Farrokhzad
- Get link
- X
- Other Apps
সূচী :
আমার : ডি সে ম্ব র
Popular Posts
আমার কষ্টগুলো ডালিমের মতো, লালের জমাট কেউ ভাঙতে পারে না
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment