নীচে নামতে নামতে অতলে বুক পেতে শুই , হৃদপিণ্ড দূরে পড়ে আছে একদিকে। অস্থি-মাংসপিন্ড-রক্ত মিশে মাটির রং তামাটে। আমার পাশ দিয়ে হেঁটে যায় পুরুষের দল। তাদের মধ্যে কেউ পা দিয়ে পিষে দিয়েছে এক ধারে পড়ে থাকা আমার হৃদপিণ্ড। কখনও মাথার মধ্যে পা রেখেছে কেউ। হাসি মুখে তাকিয়ে দেখেছি সব। মা, দিদিমা, শতাব্দী প্রাচীন মায়েদের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। দীর্ঘ দিনের অর্জিত বোধ, শিক্ষা, অর্থ, আত্মাভিমান পা দিয়ে সরিয়ে আমার মুখে হাসি লেগে থাকে। আমার পাশে পরে থাকা সব মৃতদেহ হাসছে। কখনও পুরুষের দল, কখনও একজন পুরুষ পদাঘাত করেছে বহুবার বহুবার। অথচ ক্ষতবিক্ষত মৃতদেহ হেসেছে মৃদুস্বরে। হাসতে হাসতে শেষবার ভিক্ষা চেয়েছি ঈশ্বরের কাছে, কান্না দাও হা ঈশ্বর কান্না দাও, সব স্থৈর্য, সব সহন, অবশিষ্ট অসীম প্রেম উৎসর্গ করে দিয়ে জানিয়ে এসেছি কাঁদতে দাও আমাদের। পরম বোধে প্রেমহীন করো আমাদের।
Featured
- Get link
- X
- Other Apps
Labels
টুকরো কথা : ০৫
যে রাতের কাছে তুমি দৃষ্টি রেখে এলে
সে অতল চেনে দূর থেকে দূরতর, তারও বেশী দূর।
বিলম্বিত
সুদূর অতীত থেকে প্রতিপদে আশা
ফিরে যায় অতন্দ্র প্রহরীর হাত ধরে।
সে অতল চেনে দূর থেকে দূরতর, তারও বেশী দূর।
বিলম্বিত
সুদূর অতীত থেকে প্রতিপদে আশা
ফিরে যায় অতন্দ্র প্রহরীর হাত ধরে।
আরও কিছুদিন, বাকী আছে, বাকী আছে
আমার কাছে ; একসাথে জড়ো করি,
হৃদয়ের পাদদেশে।
করতলব্যাপী হয়ে শূন্যতা বিস্তারী।
অনর্গল পূর্ণতায় গতি রুদ্ধ করে
আমার দুহাত জুড়ে তোমার মুখচ্ছবি।
শুধু তোমায় সাথে নিয়ে এ উজানি দেহ বাওয়া,
মুখোমুখি হতে হবে জেনে
ছিন্ন মূল হয়ে,
দীঘল বাতাসে ভেসে যাওয়া
বালুময় মুঠো থেকে তিতিক্ষা সয়ে যায়।
শুধু যে সময় ঝরে গেল
ধূসর বালি।
ধু-ধু করা গহীন আঘাত
এক পশলা বৃষ্টি দিনে
আজ হঠাৎ জীবন নামে ঝরে।
As high as the night
far from your eyes
late
like an ancient guard of hope
I gather the days remaining to me
and I fill my hands with your face.
With you only,
confronting my body
without roots
windmill of time
an hour glass
from which life falls
like a sudden shower
far from your eyes
late
like an ancient guard of hope
I gather the days remaining to me
and I fill my hands with your face.
With you only,
confronting my body
without roots
windmill of time
an hour glass
from which life falls
like a sudden shower
~Salah Al Hamdani
- Get link
- X
- Other Apps
সূচী :
অনুবাদ
Popular Posts
আমার কষ্টগুলো ডালিমের মতো, লালের জমাট কেউ ভাঙতে পারে না
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment