শান্ত হও হৃদয়
যদি উচ্ছ্বাসে আন্দোলিত হয় নিস্তরঙ্গ জলস্তর, পাতার স্পর্শে, একটা দুটো; তবে অদ্বয় বিহ্বল শঙ্কায়, অসহ নির্বেদে সমাহিত কোরো ছিন্নবিচ্ছিন্ন হৃদয়ভূমি। স্থিতধী হও, ধ্রুবকের দিকে চেয়ে আনন্দ-বিষাদ যেন ব্যক্তিবিমুখ হয়। ভালোবাসা শাশ্বত হোক। শাশ্বত হোক।